শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ভাবড়াশুরে আল-কারীম জামে মসজিদ উদ্বোধন

ভাবড়াশুরে আল-কারীম জামে মসজিদ উদ্বোধন

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের হাজ্বী মোঃ নওয়াব আলী খানের উদ্যোগে নির্মিত দৃষ্টি নন্দন মসজিদের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২জুলাই) জুম্মার নামাজের পরে মসজিদটির উদ্বোধন করেন হাজ্বী মোঃ নওয়াব আলী খান।
ভাবড়াশুর আল কারীম জামে মসজিদটি ২০২০ সালে প্রথম যাত্রা শুরু করলেও ছিল জীর্নশীর্ন। এবার ইতালী প্রবাসীর বাবুল খান, মামুন খান, মাহাবুর খান ও শাহাবুর খানের বাবা মোঃ নওয়াব আলী খানের উদ্যোগে ও অর্থায়নে মসজিদ ভবনটি পেয়েছে আধুনিকতার ছোঁয়া। ইতোমধ্যে আধুনিক দ্বিতল ভবন তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। এ মসজিদ ইতোমধ্যে প্রথম তলা পর্যন্ত নির্মিত হয়েছে। মসজিদ কম্পেলেক্সে পাসে মাদ্রাসা ও এতিম খানা করার ইচ্ছা প্রকাশ করেন নওয়াব আলী খান।
উদ্বোধনী এ অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোঃ নুর আলম শিকদার, হাজী মোঃ হাসমত আলি খান, আব্দুস ছামাদ শেখ, মোঃ রাশেদ খান, হাজী মোঃ হেমায়েত শেখ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com