শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে করোনা আক্রান্তের বাড়িতে লাল পতাকা

মুকসুদপুরে করোনা আক্রান্তের বাড়িতে লাল পতাকা

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় করোনা আক্রান্তদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিলো মুকসুদপুর থানা পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে মুকসুদপুর উপজেলা সদরের টেংরাখোলা ও কমলাপুর গ্রামের কয়েকজন করোনা আক্রান্তের বাড়ি গিয়ে লাল পতাকা টাঙিয়ে দেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া করোনা আক্রান্তদের ঘরের বাইরে না আসার অনুরোধ জানান, সে সাথে প্রশাসনের পক্ষ হতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। মুকসুদপুর উপজেলা সদর হাসপাতালের তথ্য অনুযায়ী করোনা আক্রান্তদের বাড়িতে লাল নিশান টাঙিয়ে দিচ্ছি। এছাড়া তাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, ওসি তদন্ত মোঃ আমিনুর ইসলাম, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, বাংলার নয়ন পত্রিকার নির্বাহী সম্পাদক তারিকুল ইসলাম, দৈনিক মানব জমিন পত্রিকার মুকসুদপুর প্রতিনিধি নাহিদ পারভেজ জনি,সাংবাদিক লিয়াকত সরদার প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com