বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে বালু বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত-৩

মুকসুদপুরে বালু বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত-৩

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বালু বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিফাত শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

মঙ্গলবার (০৬ জুলাই) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুরে এ দূর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক মো: কামরুল হাসান সড়ক দূর্ঘটনার বিশয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিফাত শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সমসপুর গ্রামে আকতার শেখের ছেলে।

উপ-পরিদর্শক মো: কামরুল হাসান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় বালু বহনকারী দু’টি ট্রাকের মধ্যে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রিফাত নিহত হন ও অপর তিনজন আহত হয়েছেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত-হতদের উদ্ধার করে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com