শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
নগরকান্দায় ৪ বছরের শিশু ধর্ষনের চেষ্টায় একজন গ্রেফতার

নগরকান্দায় ৪ বছরের শিশু ধর্ষনের চেষ্টায় একজন গ্রেফতার

মোঃ বাদশা মিয়াঃ
ফরিদপুরের নগরকান্দায় ৪ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মানিক ফকির নামে একজন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মানিক উপজেলার রামেরচর গ্রামের দুলাল ফকিরের পুত্র বলে জানাগেছে। বৃহস্পতিবার (২২ জুুুুলাই) সকালে মানিক ফকির প্রতিবেশী ৪ বছরের শিশুটিকে একা পেয়ে রান্না ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে মানিক পালিয়ে যায়। এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করে। শুক্রবার রাতে থানার ওসি তদন্ত জিয়ারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মানিক ফকিরকে গ্রেফতার করে। নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। তার অভিযোগের ভিত্তিতে আসামি মানিক ফকির কে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com