শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে পুলিশ

মুকসুদপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে পুলিশ

বাংলার নয়ন সংবাদঃ
১৪ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে আজ ২৪ জুলাই ঢাকা- খুলনা-মহাসড়ক ফাঁকা রয়েছে। মুকসুদপুর পৌর শহর প্রবেশ দ্বার ও ব্যস্ততম সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। উপজেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করছে মুকসুদপুর থানা পুলিশ। ব্যস্ততম রাস্তা জনশুণ্য প্রায়। পৌর সদরে পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন ব্যতীত অন্য কোন পরিবহন শহরে ঢুকতে দেয়া হয়নি। একই অবস্থা পৌর সদরের বিভিন্ন এলাকায়। বিভিন্ন পাড়া মহল্লায় অলিগলিতে সামান্য কিছু ইজিবাইক চলতে দেখা গেলেও মূল সড়কে শুধু ভ্যান ও মোটরসাইকেল ছাড়া অন্য কোন গণপরিবহন লক্ষ্য করা যায়নি। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার নেতৃত্বে মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যরা মুকসুদপুর পৌর সদরে জনসচেতনতা মুলক প্রচার- প্রচারনা ও দুরত্ব বজায় রাখা, বিনা কারনে ঘর থেকে বের হওয়া সহ বিভিন্ন ঔষধ ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে ওষুধ বিক্রির পরামর্শ দেন। এ সময় বহিরাগত কয়েকটি মোটর সাইকেল চালকদের বিভিন্ন বিষয়ে মামলা দায়ের করেন। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ মৃত্যু রোধে সারাদেশে গতকাল শুক্রবার (২৩ জুলাই) থেকে সরকার ঘোষিত কঠোরতম বিধি-নিষেধ শুরু হয়েছে তার ধারাবাহিকতায় মুকসুদপুর থানা পুলিশ মাঠে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com