বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
খিপু মিয়া করোনায় আক্রান্ত

খিপু মিয়া করোনায় আক্রান্ত

বাংলার নয়ন সংবাদঃ

মুকসুদপুরের সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আহাজ্জাদ মহসিন খিপু মিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডিস্থ রেনেসাঁ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদ উল আজহা’র পরের দিন সপরিবারে ঢাকায় গমন পরবর্তী ২৬ জুলাই থেকে আহাজ্জাদ মহসিন খিপু মিয়া শারীরিক ভাবে তীব্র জ্বর অনুভব করলে গত ৩১ জুলাই কোভিড-১৯ পরীক্ষায় তার করোনা ধরা পরে। যে পরিপ্রেক্ষিতে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেইসাথে তার বড় ছেলে শাহরিয়ার মহসিন শাওন করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানান তার পুত্রবধূ ডাঃ মাসুমা হুজ্জাত আন্নি।

কমলাপুর আলিয়া মাদ্রাসার সভাপতি ও কমলাপুর এতিমখানার প্রতিষ্ঠাতা হাজী মোঃ খিপু মিয়ার শারীরিক সুস্থতা প্রত্যাশায় তার ছোটছেলে মোজাহিদ মহসিন ইমন, আল্লাহ পাকের অনুগ্রহ ও সকলের দোয়া কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com