বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
ভাবড়াশুরে ১৫ ও ২১ আগস্ট স্মরণে আলোচনা সভা-দোয়া

ভাবড়াশুরে ১৫ ও ২১ আগস্ট স্মরণে আলোচনা সভা-দোয়া

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী পালন ও ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন পরিষদ ও ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন জুন্নু মোল্লা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ জাহিদুর রহমান, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন রিফাতুল আলম মুছা, যুবলীগ নেতা শাহিনুজ্জামান শাহিন, মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সভাপতি জব্বারুল আলম মাহফুজ,ছাত্রলীগ নেতা বরকত, চয়ন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিমুজ্জাম মোল্লা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com