বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
গোপালগঞ্জে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুলকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করায় সংবাদ সম্মেলন করেছন তিনি।
শুক্রবার বেলা ১১টায় গোবরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাঠাগারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জের একজন সাংবাদিক ২৬ আগষ্ট “দৈনিক শিরীণ” পত্রিকায় একটা সংবাদ প্রকাশ করেছেন। সংবাদটিতে লিখেছেন, আমি নাকি অভিনব কায়দায় ইডিসিএল, বশেমুরবিপ্রবি ও সরকারি পরিসংখ্যান অফিসে ডাটা এন্ট্রি অফিসার পদে নিয়োগের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছি। সেই টাকা দিয়ে আলিশান বাড়ি, বিশ্ববিদ্যালয়ের সামনে কোটি টাকার জমি এবং মেয়েকে ইউরোপ মহাদেশে (!) লেখাপড়া করাচ্ছি।
আগামী নির্বাচনকে সামনে রেখে বিরোধী পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এ সংবাদ প্রকাশ করিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, চাকুরী দেয়ার কথা বলে টাকা নিয়েছি বলে সংবাদটিতে যাদের বরাত দিয়েছেন, তারা কেউই আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনেনি। বক্তব্য দেননি এমন লোকের বক্তব্যও সংবাদটিতে প্রকাশ পেয়েছে। তাছাড়া সংবাদটিতে আমাকে অভিযুক্ত করা হলেও আমার কোন বক্তব্য নেয়া হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত নান্টু বিশ্বাস বলেন, আমার সাথে কোন সাংবাদিকই এ ব্যাপারে কথা বলেনি। অথচ সংবাদে আমার বক্তব্য দিয়েছে। তবে সংবাদ প্রকাশের পর এমরান চৌধুরী সুমন নামের একজনকে পাঠিয়ে আমার নিকট থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়।
নিজের সম্পর্কে তিনি বলেন, আমি হিসাব বিজ্ঞানে মাস্টার্স এবং এমবিএ। আমি সিএ কোর্স সমাপ্তাকারী এবং জাতীয় রাজস্ব বোর্ডের সনদ প্রাপ্ত একজন আয়কর আইনজীবী। আমি শেয়ার মার্কেট নিয়ে তিনটি কোর্স সমাপ্ত করেছি এবং কাজী ফিরোজ রশীদ সিকিউরিটিজ এর পল্টন বুথের দ্বায়িত্বে আছি। চেয়রম্যানীকে আমি পেশা হিসেবে নেইনি, এটা আমার নেশা। এখানে থেকে সাধারণ মানুষের সেবা আর অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com