রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
সালথায় অজ্ঞাত যুব‌কের রক্তাক্ত লাশ উদ্ধার

সালথায় অজ্ঞাত যুব‌কের রক্তাক্ত লাশ উদ্ধার

আ‌রটি হাসানঃ
ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় অজ্ঞাত যুব‌কের রক্তাক্ত লাশ উদ্ধার ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। বুধবার ১লা সে‌প্টেম্বর সকাল ৮ টার দিকে উপ‌জেলার মাঝার‌দিয়া ইউ‌নিয়‌নের কাগ‌দি গোলপাড়া এলাকার এক‌টি বাগান থে‌কে এই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় নিখীল চন্দ্র শীল প্রায়ই সুশান্ত মি‌ত্রের বাগান থে‌কে সুপারী সংগ্রহ ক‌রেন, অন‌্যদি‌নের মতই বুধবার সকা‌লে সুপরী সংগ্রহের জন‌্য সুশা‌ন্ত মি‌ত্রের বাগা‌নের উত্তর পাশ দি‌য়ে প্রবেশ করার সময় রক্তাক্ত লাশ দেখে চিৎকার দেন, প‌রে স্থানীয়রা এ‌গি‌য়ে আ‌সে এবং পু‌লিশ‌কে খবর দেয়। প‌রে পু‌লিশ এ‌সে লাশ উদ্ধার ক‌রে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা কেউ যুব‌কের প‌রিচয় নি‌শ্চিত কর‌তে পা‌রে নাই।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ফ‌রিদপু‌রের সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোঃ সু‌মিনুর রহমান ব‌লেন, আনুমা‌নিক ৩০/৩৫ বছর বয়‌সের এক যুব‌কের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে, বাই‌রে থে‌কে মে‌রে হয়‌তো এখা‌নে লাশ ফে‌লে রে‌খে গে‌ছে খু‌নিরা, কেউ লাশ সনাক্ত কর‌তে পার‌লে সালথা থানায় যোগা‌যোগ কর‌বেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com