শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নিখোঁজ যুবকের লাশ খাল থেকে উদ্ধার

মুকসুদপুরে নিখোঁজ যুবকের লাশ খাল থেকে উদ্ধার

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজের একদিন পর তাষুদ শেখ (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঠোলনারপাড় খালে তার লাশ পাওয়া যায়।

নিহত তাষুদ বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঠোলনারপাড় গ্রামের জাফর শেখ এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাষুদ শেখ পাটের ব্যবসা করতেন। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে আজ দুপুরে ঠোলনারপাড় খালে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ খাল থেকে লাশ উঠানোর পর চেহারা দেখে শনাক্ত করা হয়।

পরে লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তাষুদ শেখের মামা রহিচুল ইসলাম রনক জানান, আমার ভাগিনার কাছে গতকাল সন্ধ্যায় একটি ফোন আসে পাট কেনার কথা বলে। এরপর বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিযা বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। অভিযোগ পেলে মামলা রজু করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com