রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
দাকোপে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি মুলক সভা

দাকোপে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি মুলক সভা

দাকোপ (খুলনা) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দূর্গা পূজা উদ্যাপন উপলক্ষে দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সদস্যদের সাথে আইনশৃঙ্খলা রক্ষা করতে বিশেষ প্রস্তুতি মলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি আসিত বরন সাহা।

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক সঞ্জয় কুমার রায়, চালনা পৌর পূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক সুকৃতি রায়, আনসার ভিডিপি কর্মর্তা রাকিব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আঃ কাদের, দাকোপ প্রেস ক্লাব সভাপতি শিপন ভুইয়া, প্রেস ক্লাব সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল,

বাজুয়া পূজা মন্ডপরে সভাপতি অচিন্ত্য সাহা, শ্রীনগর পূজা মন্ডপের সভাপতি প্রসেনজিৎ রায় , লাউডোব পূজা মন্ডপের সভাপতি ও ইউপি সদস্য নিহার মন্ডল, তিলডাঙ্গা পূজা মন্ডপের সভাপতি কমলেশ বাছাড়, সুতারখালী পুজা মন্ডপের সভাপতি ও ইউপি সদস্য মিহির কুমার রায়সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com