বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুর পৌর সদরে খাল উদ্ধার অভিযান শুরু করেছেন ইউএনও

মুকসুদপুর পৌর সদরে খাল উদ্ধার অভিযান শুরু করেছেন ইউএনও

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পৌর সদরের চৌরঙ্গি থেকে আটাডাংগার বাওড় পর্যন্ত খাল পরিষ্কার ও খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৮ অক্টোবর) চলমান কার্যক্রমে চরপাড়া থেকে খাল পরিষ্কার এবং খালের উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, কাজী ওহিদুল ইসলাম, তারিকুল ইসলাম, নাহিদ পারভেজ জনি, আরটি হাসান, কাইয়ুম শরিফ প্রমুখ।

অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমার রাশেদ বলেন, সরকার সারা দেশে নদী যেভাবে দখলমুক্ত করেছে সেভাবে মুকসুদপুর উপজেলার খালগুলোও দখলমুক্ত ও খাল পরিষ্কার করতে হবে। খালটি দীর্ঘদিন অপরিষ্কার থাকায় ভরাট হয়ে পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা সৃস্টি করছে। বর্জ্য অপসারণের পাশাপাশি আমরা খালের পাড় বাঁধানো, গাছ লাগানো ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা করেছি। পৌর সদরের এই খালটি পরিষ্কার ও সচল রাখতে পারলে অনেকাংশেই জলাবদ্ধতা কমবে।
উপজেলা নির্বাহী অফিসারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com