সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ফরিদপুরের সালথায় নৌকার মাঝি হলেন যারা

ফরিদপুরের সালথায় নৌকার মাঝি হলেন যারা

আরটি হাসানঃ
ফরিদপুর জেলার সালথা উপজেলার মোট ৮ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। রবিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগেরে দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সালথা উপজেলার ৮টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক পেয়েছে যারা রামকান্তপুর ইউনিয়ন পরিষদে আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউনিয়ন পরিষদে আলহাজ্ব হাজী আব্দুর রব মোল্লা, গট্টি ইউনিয়ন পরিষদে হাবিবুর রহমান লাভলু, ভাওয়াল ইউনিয়ন পরিষদে ফারুকুজ্জামান ফকির মিয়া, সোনাপুর ইউনিয়ন পরিষদে খায়রুজ্জামান বাবু, আটঘর ইউনিয়ন পরিষদে শহীদুল হাসান খান সোহাগ, মাঝারদিয়া ইউনিয়ন পরিষদে আফসার উদ্দিন মাতুব্বর, বল্লবদি ইউনিয়ন পরিষদে নুরুল ইসলাম।
উপজেলার ৮টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণসহ শীর্ষ স্থানীয় নেতারা ওই ৮ ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের পাঠান। এরই প্রেক্ষিতে ১০ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com