শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ভাঙ্গায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চনসচেতনতা ও উপহার বিতরণ

ভাঙ্গায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চনসচেতনতা ও উপহার বিতরণ

ভাঙ্গায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চনসচেতনতা ও উপহার বিতরণ

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাফিক সপ্তাহ-২০২১ উপলক্ষে জনসচেতনতা ও আইন মেনে চলায় চালকদেরকে উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভাঙ্গা বাজার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এবারের প্রতিপাদ্য “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” শ্লোগান নিয়ে জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ার হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মাসুদুর রহমান মৃধা, ফরিদপুর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী সোবাহান মুন্সী, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মজিবর মুন্সী, বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী, স্থানীয় শ্রমিক নেতা প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” শ্লোগান নিয়ে এবারের ট্রাফিক সপ্তাহ ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পালিত হচ্ছে। সড়কে আইন মেনে চলায় জেলা পুলিশের পক্ষ থেকে চালকদেরকে একটি করে চাবীর ছড়া উপহার দেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com