বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
নগরকান্দায় প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নগরকান্দায় প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে়ছে। সোমবার বিকালে উপজেলা মাল্টিপারপাস হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। আরো উপস্তিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম (সেবা), সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি এন এম আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহাম্মাদ হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব সহ উপজেলা রির্টানিং অফিসার বৃন্দ।
এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদ নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা উপস্তিত ছিলেন। এসময় কয়েক প্রার্থীরা প্রতিদন্ধী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অভিযাগ করেন।

প্রার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনারা সকল নির্বাচনী আচরন বিধি মেনে চলবেন। যার ভোট সেই দিবন, যাকে খুশি তাকে দিবেন। কেউ ভাববেন না যে এমনি এমনিই আপনার ভোটের বাক্স ভরে যাবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে সকলের সহযাগিতা কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com