শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
কাশিয়ানীতে সাত ইউপি’র পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

কাশিয়ানীতে সাত ইউপি’র পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

তারিকুল ইসলামঃ
দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সাতটি ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ৭টি ইউনিয়নে কোন দলীয় প্রতীক ছিলো না। দলীয় প্রতীকে অনুষ্ঠিত সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতেই পরাজিত হয় নৌকা প্রতীক প্রার্থীরা।
কাশিয়ানি ইউপিতে মোহাম্মাদ আলী খোকন আনারস প্রতীকে ৯০৬৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান খান নৌকা প্রতীক নিয়ে ৫৩৬৯ ভোট পেয়েছেন।
মহেশপুর ইউপিতে লুৎফর রহমান লুথু (নৌকা) প্রতীকে ৪৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাসার মোল্যা (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৪৪ ভোট।
মাহমুদপুর ইউপিতে এনামুল হক মিরাজ স্বতন্ত্র চশমা প্রতীক নিয়ে ১৫১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আলী স্বতন্ত্র অটোরিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৩৫ ভোট।
রাজপাট ইউপিতে মিল্টন মিয়া নৌকা প্রতীক নিয়ে ৪৩২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল সরদার টেলিফোন প্রতীক নিয়ে ২২৯৯ ভোট পেয়েছেন ।

পারুরিয়া ইউপিতে শাইফুল ইসলাম শাওন মোটরসাইকেল প্রতীকে ২২৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৪২ ভোট।
রাতইল ইউপিতে একটি কেন্দ্রে ফলাফল স্থগিত রয়েছে। তবে আন্জুরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে। তবে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com