বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
নগরকান্দায় ভোটের লড়াইয়ে ২ ইউপি সদস্য প্রার্থীর ড্র, ঘোষণা হয়নি ফলাফল

নগরকান্দায় ভোটের লড়াইয়ে ২ ইউপি সদস্য প্রার্থীর ড্র, ঘোষণা হয়নি ফলাফল

বাদশাহ মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ফুলসুতী ইউনিয়নের সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। তারা দু’জনই পেয়েছেন ৩২৪ ভোট। তারা হলেন ফজলুল হক হারুন মোরগ প্রতীক ও আনোয়ার হোসেন ফুটবল প্রতীক। ফুলসুতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কাউয়া খোলা ও চকনাউডুবি গ্রামের ৬৭৪ জন ভোটার কাউয়াখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের ভোট প্রয়োগ করেন। এ ওয়ার্ডে মোট ভোটার ৮৩৩ জন। ৬৭৪ টি ভোটের মধ্যে ত্রুটির কারনে ২৬টি অবৈধ ঘোষণা করা হয়। অবশিস্ট ৬৪৮ ভোট দুই প্রার্থী সমান ৩২৪ ভোট পেয়েছেন। তবে দুটি ভোট অনিয়ম ভাবে বাতিল করা হয়েছে বলে অভিযাগ করে পূনরায় ভোট গণনার দাবী করে নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছেন প্রার্থী ফজলুল হক হারুন। তিনি বলেন, আমার সমর্থনের দু’জন ভোটার না বুঝে টবিলে থাকা গোল সিল নিয়ে বুথে গিয়ে মোরগ প্রতিকে ভোট দিয়েছেন। সেই দুটি ভোট অনিয়ম ভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভির আখতার বলেন, ভোটের ফলাফল নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী ঐ ওয়ার্ডে পূনরায় তফসিল ঘোষণা করা হবে।

উপজলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com