শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

মুকসুদপুরে ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শুক্লা রানী সেন (৩৮) নামে এক স্কুল শিক্ষিকার নিহত হয়েছে।
শুক্রবার বিকালে বরইতলা-মুকসুদপুর সড়কের মহারাজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুক্লা রানী সেন উপজেলার বনগ্রামের খোকন সেনের মেয়ে ও লোহাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পিতা খোকন সেন জানান, বিকাল ৩টার দিকে শুক্লা রানী সেন তার তিন বছরের মেয়ে প্রাপ্তিকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বনগ্রাম বাজার থেকে একটি ইজিবাইকে চড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলো। পথিমধ্যে মহারাজপুর নামক স্থানে পৌঁছলে ইজিবাইকের চাকায় শুক্লা রানীর ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। পরে মুমুর্ষ অবস্থায় শুক্লা রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com