শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ধর্মীয় অনুষ্ঠানের ‘কর্তৃত্ব’ নিয়ে সংঘর্ষ, আহত ১০

ধর্মীয় অনুষ্ঠানের ‘কর্তৃত্ব’ নিয়ে সংঘর্ষ, আহত ১০

মোঃ আকবর মোল্লাঃ

গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান পরিচালনার কর্তৃত্বকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উজানী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শ্যামল বোসসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। যদিও স্থানীয়দের দাবি আহতের সংখ্যা অন্তত ১০ জন।

শনিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার রাহুথর দ্বীননাথ সেবা আশ্রমে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বীননাথ সেবা আশ্রম প্রাঙ্গণে বাৎসরিক নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য মিটিং আহ্বান করা হয়। এতে কাশিয়ানী উপজেলার হাতিয়ারা, রাজপাট ও মুকসুদপুরের উজানী ইউনিয়নের মোট চৌদ্দটি গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত হন। মিটিং চলাকালে নামযজ্ঞ পরিচালনা কমিটি গঠন নিয়ে সরোজ কান্তি বাইন ও ডা. তপন মজুমদারের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা ও চেয়ার নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ১০জন আহত হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাশিয়ানীর থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে ৭জন আহত হয়েছে। এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। অভিযোগ দায়ের হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com