বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
নগরকান্দায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নগরকান্দায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের মৃর্ধার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। এরা হলেন, ঐ গ্রামের আইয়ুব মৃর্ধার ছেলে সাজিদ(৪) ও মজিবুর মৃর্ধার ছেলে তরিকুল (৫)। আইয়ুব মৃর্ধা ও মজিবুর মৃর্ধা আপন ভাই।

আইয়ুব মৃর্ধা জানান, দুপুর ১টার পর থেকে সাজিদ ও আমার ভাতিজা তরিকুলকে খুঁজে পাচ্ছিলাম না। অনেক খুঁজা-খুঁজির পর দুপুর আড়াইটার দিকে বাড়ীর পাশে পুকুরের পানিতে দুই ভাইয়ের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। কখন কিভাব পানিতে ডুবেছে তা কেউ বলতে পারেনি। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তালমা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান কামাল হোসন মিয়া। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ভাইয়ের এক সাথে মৃত্যু এমন দূর্ঘটনা আমি কোনদিন দেখিনি। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com