রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে ড্রাম ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যু

মুকসুদপুরে ড্রাম ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যু

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলায় ড্রাম ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধা ৭টার সময় উপজেলার গেড়াখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম মোঃ শাহজাহান মুন্সী (৭৫)। সে গেড়াখোলা গ্রামের মৃত ইন্তাজ মুন্সীর পুত্র।

প্রত্যদর্শীরা জানান, ঢাকা থেকে বিশ্বরোডের গেড়াখোলা নামক স্থানে নেমে রাস্তা পাড় হওয়ার সময় অজ্ঞাত ড্রাম ট্রাকটি বৃদ্ধ শাহজাহান মুন্সীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি আরও জানান, নিহত শাজাহান মুন্সী ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মুকসুদপুরের গেড়াখোলা বাসষ্ট্যান্ডে এসে নামেন।

এসময় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com