বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাঙ্গার ভোট বর্জন

গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাঙ্গার ভোট বর্জন

গোপালগঞ্জ প্রতিনিধি,
নির্বাচনের এক দিন আগে ভোটের শুষ্ঠু পরিবেশ নেই দাবী করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের তরুণ চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান খান রাঙ্গা। সোমবার সন্ধ্যায় তার নির্বাচনী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কালো টাকার ছড়াছড়ি চলছে ইউনিয়নে। সাধারণ পণ্যের মতো ভোট কেনা বেচা চলছে। সাধারণ মানুষ কারো টাকার কাছে বিবেক ঠিক রাখতে পারছেন না ও সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। কালো টাকার এ অসুস্থ্য প্রতিযোগিতায় বিবেকবান মানুষ হিসেবে অংশ নিতে পারি না। তবে আগামীতে কালো টাকার প্রভাব মুক্ত পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে অংশ গ্রহণের ইচ্ছে পোষণ করেন তিনি। কর্মী সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনগুলোতে ইউনিয়নবাসীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রাঙ্গা।
সংবাদ সম্মেলনে ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সাইদুর রহমানের কর্মী, সমর্থকের উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com