বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে পাঁচ শতাধিক শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ

মুকসুদপুরে পাঁচ শতাধিক শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পাঁচ শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও মুকসুদপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মুন্সী নিজস্ব তহবিল থেকে এই শীত বস্ত্র বিতরণ করেন। শনিবার (৮ জানুয়ারী) বিকালে পৌরসভার লখাইরচড় গ্রামে তার নিজ বাড়ীতে এই শীত বস্ত্র বিতরণ করেন।

শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের সভাপতি ছিলেন সমাজ সেবক আ. রাজ্জাক মাতুব্বর। অনুষ্ঠান পরিচালান করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান পটু। এসময় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি বেলায়েত মুন্সী, স্থানীয় নান্নু শেখ, ছাত্রলীগ নেতা হাবিব খন্দকার প্রমুখ। এসময় বক্তারা আগামী পৌরসভা নির্বাচনে আনোয়ার হোসেন মুন্সীকে আবারও কাউন্সিলর নির্বাচিত করার আশ্বস্ত করেন।

মুকসুদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মুন্সী জানান, আমার নিজস্ব তহবিল থেকে আমার নির্বাচনী এলাকার পাঁচ শতাধিক শীর্তাতের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি। ঈদ, কুরবানী এবং করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে ছিলাম আগামীতেও তাদের পাশে থাকবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com