রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে চুরির মালামাল উদ্ধার ২ চোর আটক

মুকসুদপুরে চুরির মালামাল উদ্ধার ২ চোর আটক

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মুদি দোকানের চুরির মালামাল উদ্ধার দুই চোরকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। ১৬ জানুয়ারী গভির রাতে উপজেলার উজানী বাজারের বিপ্লব শেখের মুদি দোকান চুরি হয়। পরে তিনি বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলা নং ১৫।

চুরির মামলার ভিত্তিতে সোমবার (১৭ জানুয়ারী) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এস আই মো: শামিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাসুদেবপুর থেকে চুরি যাওয়া ৫০ হাজার টাকার মালামাল ও ২ চোরকে আটক করে। আটকৃতরা হল খাঞ্জাপুর গ্রামের নাসির মুন্সীর ছেলে রঙ্গু মুন্সী ও বাসুদেবপুর গ্রামের আজিজ সরদারের ছেলে রইচ সরদার।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান জানান, মুদি দোকানের মালিক বিপ্লব শেখ রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। সকালে এসে দেখেন দোকানের সার্টার ভাঙ্গা। দোকানে প্রবেশ করে দেখা যায় তার দোকানের ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েগেছে। এই ঘটনায় তিনি চুরির মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাশুদেবপুর গ্রামের রইচ সরদারের বাড়িতে চুরি যাওয়া মালামাল আছে। পরে মুকসুদপুর থানার এস আই শামিম সঙ্গীয় ফোর্স নিয়ে চুরি যাওয়া মালামাল ও দুই চোরকে আটক করেছে। এই চোর চক্রের আরও তিন সদস্য রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। আটকৃতদের গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com