শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নগরকান্দায় ৩টি ড্রেজার মেশিন ধ্বংস, এক লাখ টাকা জরিমানা

নগরকান্দায় ৩টি ড্রেজার মেশিন ধ্বংস, এক লাখ টাকা জরিমানা

নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে স্যালো মেশিন চালিত ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৬ জানুয়ারি) বিকালে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আব্দুল্লাহ আল মামুন এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা ও চাঁদহাট এলাকায় দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে অসাধু বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে আসছিলো।
এমন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে অভিযান চালিয়ে ৩টি স্যালো মেশিন চালিত মিনি ড্রেজার মেশিন জব্দের পর তা ধ্বংস করে।
অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত এরশাদ (২৯) ও শয়ন (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার করে দুইজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com