রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে ৩ দিন ব্যাপি সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

মুকসুদপুরে ৩ দিন ব্যাপি সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ৩ দিন ব্যাপি সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা ফারুক খান মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন হয়। সমাজকল্যাণ মন্ত্রনালয়ধীন সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হারুন-উর-রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা সমাজ সেবা অফিসার মোশাররফ হোসেন।

উপজেলা সমাজ সেবা অফিসার মোশাররফ হোসেন, জানান ৩ টি ধাপে প্রশিক্ষণ প্রদান করা হবে। এই ধাপে ৮০ জন প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১৮ হাজার টাকা করে দেয়া হবে তাদের জীবনমান উন্নয়নের জন্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com