শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুকসুদপুরে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্রলীগ নেতা নাঈম গ্রেফতার

মুকসুদপুরে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্রলীগ নেতা নাঈম গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ শাখার ছাত্রলীগের এক নেতাকে নারী শিশু নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নাঈম কাজী (২৪) মুকসুদপুর কলেজ শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক ও উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে । পুলিশ বৃহস্পতিবার রাতে নাঈমকে গ্রেফতার করে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করেছে । মুকসুদপুর থানার মামলা নং -৭।

মামলার বিবরনে জানাযায়, ছাত্রলীগ নেতা নাঈম কাজী গত ২১ জানুয়ারী শুক্রবার ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষন করে । পরে তরুনীর পিতা ছাত্রলীগ নেতা নাঈমকে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে মুকসুদপুর সদর থেকে ছাত্রলীগ নেতা নাইম কাজীকে গ্রেফতার করে।
মুকসুদপুর থানার ওসি তদন্ত খোন্দকার আমিনুর রহমান জানান, এ ব্যাপারে থানায়ও একটি মামলা দায়ের হয়েছে । পরে ছাত্রলীগ নেতা নাইমকে গ্রেফতার করে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে । ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল টেষ্টের জন্য গোপালগঞ্জে মেডিকেল প্রেরণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা জানান, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম কাজীর বিরুদ্ধে যদি ধর্ষণ এবং অপহরণের বিষয়টা প্রমানিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে এবং দল থেকে তাকে বহিষ্কার করা হবে।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com