শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
নগরকান্দায় উদ্ধারকৃত অজ্ঞাত লাশটি অটো চালকের

নগরকান্দায় উদ্ধারকৃত অজ্ঞাত লাশটি অটো চালকের

নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত লাশটি সালথার ব্যাটারী চালিত অটো বাইকের চালক মোহাম্মাদ আলী মাতুব্বরের (৩৫)। রবিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে মহাসড়কের পাশে কচুরী পানার ভিতর থেকে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

এলাকাবাসি জানায়, রবিবার সকালে মহাসড়কের পাশে পানির কচুরিপানার ভিতর একটি অজ্ঞাত লাশ দেখতে পায় তারা। থানায় সংবাদ দিলে পুলিশ অর্ধ গলিত লাশটি উদ্ধার করে। পরে মোহাম্মাদ আলীর ভাই ওহিদ মাতুব্বর অজ্ঞাত লাশটি তার ভাইয়ের বলে সনাক্ত করেছে বলে থানার এস আই সিরাজুল ইসলাম জানান। নিহত মোহাম্মাদ আলি পার্শ্ববর্তী সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের ইমান মাতুব্বরের ছেলে। পেশায় ব্যাটারী চালিত অটো চালক।

এ সময় ওহিদুল মাতুবর বলেন, গত ১৭ ফেব্রুয়ারী প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালিত অটো নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনক খুজাখুজি করেও না পেয়ে ১৮ ফব্রুয়ারী তারিখে সালথা থানায় একটি নিখোঁজ ডায়েরী করি। রবিবার লাশ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থানে এসে আমার ভাইয়ের লাশ সনাক্ত করি।

থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ধারনা করা হচ্ছে ওকে অন্য কোথাও মেরে লাশ এখানে ফেলে গেছে। তবে বিষয়টি গভীর ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com