শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
নগরকান্দায় আগুনে পুড়লো ১১ টি দোকান

নগরকান্দায় আগুনে পুড়লো ১১ টি দোকান

নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ অগিকান্ডে ১১টি দোকান ভস্মিভূত হয়েছে বলে জানাগেছে। বুধবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাজারের বিদুৎতের শর্ট সার্কিট থেকে এই অগিকান্ডের সূত্রপাত।
অগিকান্ডের খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থানে পৌছায় ও ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল হাসান জানান, রাত সাড়ে চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই ও ১ ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারনা করা হয়েছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
কুঞ্জনগর বাজার বাণিক সমিতির সভাপতি আলম বেপারী বলেন, ভোর রাতে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। ততক্ষণ বাজারের ১১ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে । ধারনা করা হচ্ছে বাজারের শ্যামলের লন্ডির দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com