রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা-সালথা উপজেলা আঃলীগ

স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা-সালথা উপজেলা আঃলীগ

আর টি হাসান: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সালথা উপজেলা শাখ।
উপজেলার বল্লভদী ইউনিয়নের উঃ চন্ডিবরদী ঢাকা খুলনা মহা সড়কে (বিশ্বরোড)অস্থায়ী গেইট নির্মান করে ব্যানার ফেস্টুন টাঙিয়ে এ শুভেচ্ছা জানাতে দেখাগেছে। বল্লভদী ইউপি ১নং ওয়ার্ডের মেম্বার, প্যানেল চেয়ারম্যান ওলিয়ার রহমান জানান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানা কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ সালথা উপজেলা শাখা। মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে বাদ জুম্মা উপজেলার সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হেসেন বলেন স্বাধীনতা দিবসে সবাইকে বাংলাদেশ আওয়ামিলীগ সালথা উপজেলা শাখার পক্ষথেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

তিনি জানান ‘জাতির জনক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা আসার পর স্বাধীনতাকামী ও মুক্তি পাগল বাংলার দামাল সন্তানেরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ৩০ লাখ বাঙ্গালীর প্রাণের বিনিময়ে ও তাদের আত্মত্যাগের ফলেই আমাদের বিজয় অর্জন সম্ভব হয়।সেই সব মুক্তিযোদ্ধা ও শহীদদের জানাই স্বশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধা। স্বাধীনতার মাসে সোনার বাংলা গড়াই প্রতিটি বাঙ্গালির অঙ্গিকার ও দৃঢ় প্রত্যয় থাকা উচিৎ। সকল চড়াই উৎড়াই পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশমাতৃকার কল্যাণে সবাই কাজ করবে এটাই আমার প্রত্যাশা। আসুন আমরা সবাই স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ বিনির্মানে এগিয়ে যাই এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করব এই শপথ নেই। এ দিবসে আমাদের অঙ্গিকার, মাদক সন্ত্রাসমুক্ত সুস্থ্য সমাজ ব্যবস্থা গড়বার’।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com