বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
সালথায় শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে কাবিখার রাস্তা নির্মাণ

সালথায় শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে কাবিখার রাস্তা নির্মাণ

সালথা(ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় ২০২১ -২২ অর্থবছরে চলমান কাবিখা প্রকল্পের রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

জানা যায়, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি প্রকল্পের অধীনে সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে ১ কিলোমিটারের বেশি রাস্তার কাজ শুরু হয়। নিয়ম অনুযায়ী সম্পূর্ন রাস্তা নির্মান কাজ শ্রমিক দিয়ে সম্পন্ন হওয়ার কথা থাকলেও এই ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু সড়ক নির্মাণ করেছেন ভেকু মেশিন দিয়ে। এমনকি সেখানে খুঁজে পাওয়া যায়নি প্রকল্পের তথ্য সম্বলিত বিলবোর্ডও। এতে সুবিধা বঞ্চিত হয়েছে এলাকার অসহায় শ্রমিকেরা। এঘটনায় ফুঁসে উঠছে ঐ এলাকার সাধারন জনগন। কিন্তু চেয়ারম্যান ক্ষমতাসীন হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে পারছেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু ভেকু দিয়ে পুরো রাস্তার মাটি কাঁটছে। ইতিমধ্যে প্রায় অর্ধেক রাস্তার কাজ করে ফেলেছে। এমনকি রাস্তার পাশের ফসলি জমির ক্ষতি করেছে।আমরা সাধারণ জনগন ইচ্ছা থাকলেও কোন প্রতিবাদ করতে পারিনা। এসময় তারা সরকারের কাছে এর সঠিক বিচার দাবি করেন। জানা যায়, কাবিখা প্রকল্প বাস্তবায়ন কাজে কোনো নিয়মনীতি মানছেন না প্রকল্প সংশ্লিষ্টরা। বরাদ্দের টাকা বাগিয়ে নিতেই ভেকু ব্যবহার করছেন তারা।

এ ব্যাপারে চেয়ারম্যান খায়রুজ্জামান বাবুর কাছে তার বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, শ্রমিক দিয়ে কাজ করাইলে কাজ হবে না। যে টাকা দেয়,ভাই একটা কাজ হইতেছে হোক, নিউজ করার দরকার নাই, আমি এসে দেখা করছি।

সালথা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈই কয়েকবার মুঠোফোনে ফোন দিয়ে পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com