মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুকসুদপুরে জোর পূর্বক জমি দখলের অভিযোগে এক যুবক আটক

মুকসুদপুরে জোর পূর্বক জমি দখলের অভিযোগে এক যুবক আটক

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারে জমি বিক্রি করে জোর পূর্বক দখল করে রেখে টাকা দাবীর অভিযোগে জীম (১৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আজ ১৯ এপ্রিল দুপুর ২ টার দিকে ওই আসামীকে আটক করে মুকসুদপুর থানা পুলিশ। এ ঘটনায় আরো ২ আসামী হাবিব মোল্যা (৪৯), বাবু (৩৪) কে খুজছে পুলিশ।
মুকসুদপুর থানার অভিযোগ সূত্রে জানাগেছে, ২০২০ সালে জীম ডায়াগনষ্টিক এর মালিক মোঃ হাবিব মোল্য নিকট থেকে টেংরাখোলা গ্রামের কবিরুল ইসলাম, রেজাউল ইসলাম, রেহানা পারভীন ১.৫৬ শতাংশ জমি ক্রয় করে। কিছু অংশ ভোগ দখলে থাকলেও বাকি জমি দখল চাইলে হাবিব ৫ লক্ষ টাকা দাবী করে। ভুক্তভোগীরা টাকা দিতে অস্বীকার করায় হাবিব ও তার ছেলে জীম দেশীয় অস্ত্র নিয়ে বিবাদীদের উপর আক্রমন করে বলে জানাগেছে।
এ বিষয়ে মুকসুদপুর থানায় ৩ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করলে আজ দুপুরে জিম কে আটক করা হয়।

মুকসুদপুর থানার ওসি আবুবক্কর মিয়া জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com