শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মুকসুদপুরে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ননীক্ষির ইউনিয়নের ননীক্ষীর গ্রামে আশরাফ আলী শেখ (৫৬) গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা লাশ নামিয়ে পুলিশে খবর দিলে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির এস আই শেখ শহিদুল ইসলাম লাশ উদ্ধার করে ২৭ এপ্রিল বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেন। এই ঘটনায় পরিবারের দাবি আশরাফ আলীকে পরিকল্পিত ভাবে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

আত্মহত্যাকারী আশরাফ আলীর মেয়ে মিতা খানম জানান, আমার মা আসমা বেগমের সাথে একই গ্রামের আব্দুল হাইর ছেলে গোলাম আযমের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। তারই জের ধরে তারা দুজনে মিলে পরিকিল্পত ভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।

স্থানীয় হাসান শেখ, ইউপি সদস্য লিপন, হাকিম জানান, আশরাফ আলীর স্ত্রী বহুদিন ধরে পরকীয়া প্রেমের সাথে জড়িত। আমরা গতকাল রাতে শুনতে পাই সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এটা আমাদের মনে হয় এটা আত্মহত্যা বা পরিকল্পিত হত্যাও হতে পারে।

ননীক্ষীর ইউপি চেয়ারম্যান শেখ রনি আহমেদ জানান, আশরাফ আলী আত্মহত্যা করেছে নাকী হত্যা এটা পুলিশ উৎঘাটন করবে। যদি হত্যা হয়ে থাকে তাহলে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহন করবে এটাই আমাদের দাবি।

সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির এস আই শেখ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক আলামত মতে আত্মহত্যা মনে হচ্ছে । তবে ময়নাতন্তের পরে সঠিক ঘটনা জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com