শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধান কর্তণ উদ্বোধন

মুকসুদপুরে কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধান কর্তণ উদ্বোধন

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধান কর্তণ, মাড়াই ও ঝাড়াই উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১০ মে ) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মুকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামে কৃষি প্রণোদনা ২০২১-২২ রবি মৌশুমে বোরো ধানের হাইব্রিড সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শণীর বোরো ধান কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে ধান কর্তণ, মাড়াই ও ঝাড়াই উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী গোপালগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ ড. অরবিন্দ কুমার রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ চৈতন্য পাল, উপ-সহকারী কৃষি অফিসার মাসুমা আক্তার, মোচনা ইউপি সদস্য সাইফুল ইসলাম, কৃষক লিয়াকত আলী মজুমদার প্রমুখ।

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পাইকদিয়া বড় পাথারে দেশবাংলা খামারবাড়ির সত্বাধিকারী লিয়াকত মজুমদার ৫০ একর জমিতে কৃষি প্রণোদনা ২০২১-২২ রবি মৌশুমে বোরো ধানের হাইব্রিড সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শণীর মাধ্যমে বোরো ধান রোপন করেছিলেন। তার প্রদর্শণীর জমির ধান কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে কর্তণ, মাড়াই, ঝাড়াই উদ্বোধন করা হলো। কম্বাইন হারভেষ্টারের মাধ্যামে অতি অল্প খরচে কম সময়ে ধান কর্তণ, মাড়াই ও ঝাড়াই এর সুবিধা ভোগ করা যাবে। আশা করা যায় মুকসুদপুরে অল্প সময়ের মধ্যে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রশার পাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com