শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ফারুক খান এমপি’র সঙ্গে নবনির্বাচিত মেয়র শিমুলের শুভেচ্ছা বিনিময়

ফারুক খান এমপি’র সঙ্গে নবনির্বাচিত মেয়র শিমুলের শুভেচ্ছা বিনিময়

তারিকুল ইসলামঃ

গোাপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আশরাফুল আলম শিমুল গোপালগঞ্জ ১ আসনের এমপি মুহাম্মদ ফারুক খানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার সকালে এমপি মহোদয়ের বাস ভবনে মুকসুদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শুভেচ্ছা বিনিময় করেন।

গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি’র বাস ভবনে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুকসুদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আশরাফুল আলম শিমুল ও কাউন্সিলর বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য কানতারা খান, মুকসুদপুর উপজেল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির খান, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর মোল্যা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুটি খান, যুবলীগ নেতা মামুন খান সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী।

উল্লেখ্য, গত ১৫ জুন মুকসুদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আশরাফুল আলম শিমুল ৬ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের খিপু মিয়া ৪ হাজার ৫৩৩ ভোট, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো.মন্টু মিয়া ১ হাজার ৪৪৯ ভোট ও বিদ্যুৎ সরদার পেয়েছে ১ হাজার ৩২৩ ভোট । সদ্য সাবেক মেয়র নৌকা প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান মিয়া পেয়েছেন মাত্র ৬০৪ ভোট। প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়েছেন মুকসুদপুরের ভোটারেরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com