রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকুল বোস মারা গেছেন

মুকুল বোস মারা গেছেন

বাংলার নয়ন সংবাদঃ

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস (৬৮) মারা গেছেন। শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মুকুল বোস কিডনি জটিলতাসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

মৃত্যুকালে মুকুল বোস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, দলের ২০তম জাতীয় সম্মেলনে দেয়া ক্ষমতায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা ২০১৭ সালে মুকুল বোসকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য করেন।

এর আগে আওয়ামী লীগের ১৭তম জাতীয় সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম এবং ওবায়দুল কাদেরের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com