শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকুল বোসের স্মরণে মুকসুদপুরে নাগরিক শোকসভা

মুকুল বোসের স্মরণে মুকসুদপুরে নাগরিক শোকসভা

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বিকালে উপজেলার ফারুক খান মিলনায়তনে সমৃদ্ধ মুকসুদপুর-কাশিয়ানীর আয়োজনে ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত শোকসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সি, বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক, ফিরোজ খান, মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, সমৃদ্ধ মুকসুদপুর কাশিয়ানীর সদস্য, সালাম শেখ, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, সমৃদ্ধ মুকসুদপুর কাশিয়ানীর সদস্য মুন্সী দিলিপ মিয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান সবুজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, মুকসুদপুর কলেজের সাবেক ভিপি বরকত উল্লাহ, গোহালা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন সমৃদ্ধ মুকসুদপুর-কাশিয়ানীর মুখ্য সংগঠক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিচালনা কমিটির সন্মানিত সদস্য আশরাফুল আলম পপলু। শোক সভায় কবিতা আবৃতি করেন মাহবুব হাসান বাবর।
অনুষ্ঠিত শোকসভায় বক্তারা প্রয়াত মুকুল বোসের ছাত্র রাজনীতি ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানাবিধ কর্মাকান্ডের কথা উল্লেখ করে স্মৃতি চারণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com