রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে জমিসহ ঘর পেল ৩০৭ গৃহহীন পরিবার

মুকসুদপুরে জমিসহ ঘর পেল ৩০৭ গৃহহীন পরিবার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে জমিসহ ঘর পেল ৩০৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার৷ বুধবার ( ২১ জুলাই) সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী উদ্ভোধনের পরে মুকসুদপুরের সুবিধাভোগীদের হাতে দলিলসহ চাবি হস্তান্তর করা হয়৷

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, সহকারি কমিশনার ভূমি অসীম কুমার দাস, মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার হাচেনউদ্দীন, যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সকল সুবিধাভোগী পরিবার, সাংবাদিক, স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com