শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
নগরকান্দায় ৫ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল ভস্মীভূত

নগরকান্দায় ৫ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল ভস্মীভূত

বাদশাহ মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দায় প্রায় ৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ করে ভস্মীভূত করা হয়েছে। বুধবার (২৭ জুলাই)দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়। উপজেলার ফুলসূতী ইউনিয়নের সলিথা গ্রামের উন্মুক্ত জলাশয় থেকে এ সব জাল জব্দ করা হয়। অভিযানের সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা দেব দুলাল, নগরকান্দা থানার এসআই বশির আহমেদ সহ পুলিশ ফোর্স। এ অভিযানে প্রায় ২ হাজার ৫শত মিটার চায়না জাল জব্দ করে সেখানেই ভস্মীভূত করা হয়। জানা গেছে জব্দ করা চায়না জালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায় বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com