রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে রাত ৮টার পরও দোকান খোলা রাখায় ৫ মালিককে জরিমানা

মুকসুদপুরে রাত ৮টার পরও দোকান খোলা রাখায় ৫ মালিককে জরিমানা

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর সদর বাজারে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় পাঁচ দোকানমালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত নয়টার পর ঘণ্টাব্যাপী চলে এই আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা।
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় দোকানপাট বন্ধের নির্দেশনা থাকলেও মুকসুদপুর পৌর শহরে অধিকাংশ দোকানি ওই নির্দেশনা মানছেন না। এমন অবস্থায় সরকারী নির্দেশনা বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মুকসুদপুর সদর বাজারে অভিযান চালিয়ে পাঁচ দোকান মালিককে মোট ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com