শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠিদের মাঝে অনুদানের চেক বিতরণ

মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠিদের মাঝে অনুদানের চেক বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সফট স্কিল ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ ফারুক খান মিলনায়তনে ৭৫১ জন প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ১৮ হাজার করে মোট ১ কোটি ৩৫ লাখ ১৮ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল,গোপালগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মোশারফ হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com