শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে নববধুর আত্মহত্যা

মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে নববধুর আত্মহত্যা

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুরে গলায় ফাঁস দিয়ে শ্রাবনী (১৯) নামের এক নববধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১০আগস্ট) সে তার স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহত শ্রাবনী আক্তার মুকসুদপুর পৌরসভার হোগলাডাঙ্গা গ্রামের শাহাদৎ শেখের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার পার্শবর্তী গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের টিটুল মুন্সীর ছেলে শাকিল মুন্সীর সাথে বিবাহ হয়। বিয়ের পরে স্বামীর বাড়িতে যাওয়ার পরে আজ সকালে সবার চোখকে ফাঁকি দিয়ে শ্রাবনী ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় শাকিল মুন্সীর পরিবার।
মুকসুদপুর থানা সুত্রে জানাগেছে, আজ ১০ আগষ্ট বুধবার সাকলে পুলিশ উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের স্বামীর বাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ শ্রাবনী আক্তারের মৃতদেহ উদ্ধার করে।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহতের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানাযাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com