বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের চেষ্টা চলছে- ফারুক খান এমপি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের চেষ্টা চলছে- ফারুক খান এমপি

বাংলার নয়ন সংবাদঃ
দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, বিদ্যুৎ এর লোড শেডিং হচ্ছে এটা সত্য কথা। বিশ্ব বাজারে দাম বৃদ্ধির কারনেই দেশের বাজারে সবরকম দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। অতি শীঘ্রই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। নিত্য পণ্যের দামও নাগালের মধ্যে আনা হবে। ১৪ আগষ্ট রবিবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পুরাতন মুকসুদপুরে বাসভবন সুখনীড়ে দলীয় নেতাকর্মীর সংগে মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রওশন আলী মিয়া, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান টুটুল, সিরাজুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিয়া, সাব্বির খান, শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান মোল্যা, সাধারণ সম্পাদক ফারুক মোল্যা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com