শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
জলিরপাড় সূর্য্যকান্ত বিদ্যালয়ের বহুতল ভবন উদ্বোধন করলেন ফারুক খান এমপি

জলিরপাড় সূর্য্যকান্ত বিদ্যালয়ের বহুতল ভবন উদ্বোধন করলেন ফারুক খান এমপি

আরটি হাসানঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেছেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মু. ফারুক খান।

মঙ্গলবার বিকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন।

বিদ্যালয়ের সভাপতি সমীর মন্ডলের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক এম এম মহিউদ্দিন আহম্মদ মুক্তু, সাইদুর রহমান টুটুল, জলিরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিভা মন্ডল, জলিরপাড় ইউনিয়ন অা.লীগের সভাপতি কার্ত্তিক সরকার, বানিয়ারচর ক্যাথলিক চার্চ এর পুরহিত ফাদার ডেবিড।

মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এনায়েত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জলিরপাড় ইউনিয়ন অওয়ামীলীগের সহ সভাপতি শ্রীপতি বৈরাগী, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত বালা, জরিপাড় ইউপি সদস্য মুকুন্দ বৈরাগী।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা।

এর আগে ফারুক খান এমপি জলিরপাড় ৯৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com