শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের ১২৮ পদ শূন্য

মুকসুদপুরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের ১২৮ পদ শূন্য

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ শিক্ষকদের ১২৮টি পদ শূন্য রয়েছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। মুকসুদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেছেন, বিষয়টি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অফিসে লিখিতভাবে জানানো হয়েছে।
মুকসুদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অত্র উপজেলার মোট ১৯৯টি স্কুলের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ৩৬টি। সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৯২টি।মুকসুদপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অফিসে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তার শূন্য পদগুলো পূরণ করার জন্য। আশা করছি দ্রুতই শূন্য পদগুলো পূরণ হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com