শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ননীক্ষীরে জাতির জনকের শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের দোয়া

ননীক্ষীরে জাতির জনকের শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের দোয়া

আরটি হাসানঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এনায়েত হোসেন।

শনিবার ( ২৭ আগস্ট ) বিকালে ননীক্ষীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় । এসময়ে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ।

বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি আসাদুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সিনিয়র সহ সভাপতি আপেল মোঃ সম্রাট, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ননীক্ষীর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বকুল সরদার।

বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারন সম্পাদক অলিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্যা, হাফিজুর রহমান চোকদার প্রমুখ।

দোয়া ও আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com