শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে শোক ও বেদনার ৪৭ বছর উপলক্ষে দোয়া মাহফিল

মুকসুদপুরে শোক ও বেদনার ৪৭ বছর উপলক্ষে দোয়া মাহফিল

বাংলার নয়ন সংবাদঃ
গত ১৯ আগষ্ট বিকাল ৪ ঘটিকায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা উচ্চ বালিকা বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে “বেদনার ৪৭ বছর” শিরোনামে কোরয়ানখানী দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোকিত গোহালা ও সমৃদ্ধ মুকসুদপুর-কাশিয়ানীর আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিচালনা কমিটির সম্মানিত সদস্য আশরাফুল আলম পপলু। গোহালা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক টুটুল বিশ্বাসের সঞ্চলনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গোহালা ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর, গোহালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান, গোহালা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন মাতুব্বর,সমৃদ্ধ মুকসুদপুর-কাশিয়ানীর সংগঠক ওহিদুল আলম ডাবলু, অধ্যপক রেজাউল মল্লিক, শহিদুল ইসলাম ও কাজী জাকির হোসেন। পরে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানী ও মিলাদ অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com