বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুকসুদপুরের পাইকদিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে আদালতে মামলা

মুকসুদপুরের পাইকদিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে আদালতে মামলা

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পাইকদিয়া গ্রামের হোসেন মৃধার ছেলে ইমাদুল মৃধা বাদী হয়ে একই গ্রামের জাকির মোল্যাকে প্রধান আসামী করে মোট ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার অন্যান্য আসামীরা হলো সিহাদুল মোল্যা , মিটু মোল্যা, লিটু মোল্যা, টুটুল মোল্যা, জামাল মোল্যা, কালু মোল্যা।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, ইমাদুল মৃধা ও জাকির মোল্যাদের সাথে দীর্গদিন ধরে জমিজমার বিরোধ চলে আসছে। তারই ধারবাহিকতায় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সালিশে মিমাংশা করে দেয়। সালিশ কারিরা জাকির মোল্যার ঘর ভেঙ্গে নেয়ার জন্য ইমাদুল মোল্যাদের বিশ হাজার টাকা ধার্য করে দেন। পরে জাকির মোল্যা গত দুই বছর আগে এখান থেকে ঘর ভেঙ্গে নিয়ে যান। তারপরও নিজের ঘর নিজে ভেঙ্গে প্রতিপক্ষদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে আসছে।
মামলার বিবরনে দেখাযায়, ২৭ আগষ্ট শনিবার জাকির মোল্যা তার লোকজন নিয়ে ইমাদুল মৃধার বাড়িঘর ভাংচুর, লুটপাট ও মারধর করে। এসময় জাকির মোল্যারা ভাংচুর করে এক লাখ ২৫ হাজার টাকার ক্ষতিসাধন, এক লাখ ৪০ হাজার টাকার স্বর্ণ, নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com