শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
লাইসেন্স না থাকায় জলিরপাড়ে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

লাইসেন্স না থাকায় জলিরপাড়ে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

বাংলার নয়ন সংবাদম
বৈধ লাইসেন্স না থাকায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জলিরপাড় ডিজিটাল ল্যাবএইড ডায়গনস্টিক সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা এগারোটায় ওই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত টিমের সদস্যগনের উপস্থিতিতে লাইসেন্স না থাকার অপরাধে ডায়গনেস্টিকের মালিক সঞ্জিব কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডায়গনস্টিক সেন্টারের সব কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান শোভন বলেন, ডায়াগনস্টিক সেন্টারের মালিক সঞ্জিব জলিরপাড় ডিজিটাল ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার টি লাইসেন্স না করেই বেআইনি ভাবে পরিচালনা করে আসছিলো। তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com