শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
পৌরসভায় রাস্তা সংস্কারে কাজ উদ্ধোধন করলেন পৌর মেয়র শিমুল

পৌরসভায় রাস্তা সংস্কারে কাজ উদ্ধোধন করলেন পৌর মেয়র শিমুল

বাংলার নয়ন সংবাদঃ
মুকসুদপুর পৌরসভার ডরমেটরি মোড় থেকে তিন রাস্তা মোড় হয়ে ব্যাংক এশিয়া পর্যন্ত রাস্তাটি দির্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিলো। রাস্তাটির সংস্কারের কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আশরাফুল আলম শিমুল।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় পৌরসভার গোপিনাথপুর ৫ নং ওয়ার্ডের ডরমেটরি মোড় থেকে তিন রাস্তা মোড় হয়ে ব্যাংক এশিয়া পর্যন্ত এ কাজের উদ্ধোধন করা হয়। ৫০০ মিটার রাস্তা সংস্কারের কাজটি করছেন মেসার্স কলি এন্টার প্রাইজ।

কাজ উদ্বোধনকালে পৌর মেয়র আশরাফুল আলম শিমুল বলেন, আমি দায়িত্ব গ্রহনের পর সকল ষ্টাফদের নিয়ে পৌরশহরের সমস্যা গুলো চিহ্নিত করেছি। সঠিক পরিকল্পনা মোতাবেক পর্যায়ক্রমে পৌর শহরের সকল নাগরিক সমস্যা গুলো সমাধান করবো ইনসাআল্লাহ। এই রাস্তাটি দির্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ছিলো। জনগুরুত্বপুর্ন এ রাস্তাটি সংস্কার অতিব জরুরি ছিলো বলেই সংস্কার করা হচ্ছে। মুকসুদপুর পৌরসভার প্রতিটি এলাকা সমানভাবে উন্নয়ন সাধন করা হবে। তাই যেখানেই কোন সমস্যা দেখা দিবে সেখানেই তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে জনসেবার দৃষ্টান্ত স্থাপন করা হবে। সরকার থেকে বিভিন্ন প্রকল্প পেলে পৌর এলাকার প্রতিটি রাস্তা, ঘাট সংস্কার বা নতুন করে নির্মাণ করা হবে।

এ রাস্তাটি সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর চলাচল সহজ হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com